রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

‘প্রিয়তমা’ এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের থিয়েটারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৯০ Time View

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন।

 

 

পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের মন জয় করে ‘প্রিয়তমা’ এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের থিয়েটারে যাচ্ছে এই আগস্টে।’এ ছাড়া পোস্টে একটি ছবিও জুড়ে দিয়েছেন ঢালিউড কিং। সেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হল লিস্ট দেয়া আছে।
 
এদিকে চার সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। এখনও সেখানকার দর্শকের কাছে বেশ সমাদর পাচ্ছে ছবিটি। আয়ের ঝুলিও উঠেছে ফুলেফেঁপে।
 
উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit