রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আখাউড়ায় কেরির বড়ি খেয়ে এক কিশোরীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৪১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেরির বড়ি খেয়ে সানজিদা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত সানজিদা জয়পুর গ্রামের প্রবাসী নোয়াব মিয়ার মেয়ে। সে একটি মাদ্রাসায় ১০ শ্রেণীতে পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের দিলু মিয়ার পুত্র নুর মোহাম্মদ নামে এক ছেলের সাথে সানজিদার প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে পারে নি। কিছু দিন আগে মেয়েটিকে কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে  পাঠিয়ে দেয়। সেখানে একটি মাদ্রাসায় ভর্তি করে  লেখাপড়ার জন্য। ছেলেটি সেখানে গিয়ে মেয়ের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করলে মেয়ের পরিবার জানতে পেরে তাকে বাড়িতে নিয়ে আসে। এনিয়ে পরিবারের লোকজন তাকে শাসন করে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা সে কেরির বড়ি খেয়ে ফেলে। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে কসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। 

আখাউড়া মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রতিবেশি একটি ছেলে ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করতে চাইতো। বিষয়টি মেয়ের  পরিবার মেনে নিতে পারেনি। এ ঘটনায় গত রাতে মেয়েটি কেরির বড়ি খেয়েছে বলে শুনেছি। এ ব্যপারে আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকারে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেম ঘটিত বিষয় থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit