বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান

নরসিংদীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার  সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার সরকারি হাসপাতালে শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, সদর হাসপাতালে ১৫ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৪ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে  ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬ জন।

জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৪ জন। জানুয়ারি ২০২৩ হতে ডেঙ্গুতে অদ্যাবধি মারা গেছেন ১ জন। ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীর তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। অনেকে ডেঙ্গুর উপসর্গ বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসছেন। যথাসময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় থেকেও সুস্থ হওয়া সম্ভব বলে জানান চিকিৎসক।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit