রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচক, তবে কমেছে লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৮ দশমিক ৭৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ৮৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ২৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৬০ দশমিক ৬৭ পয়েন্টে।

লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এ ছাড়া সি পার্ল, ফু-ওয়াং ফুডস, জনতা ইন্সুরেন্স, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও খান ব্রাদার্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 
ডিএসইতে মঙ্গলবার ৩৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১০টি কোম্পানির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ারের দাম।
 
তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকায় শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১১৯ কোটি ২০ লাখ টাকা।
 
চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৮ কোটি ৬৫ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২ কোটি ২ লাখ টাকা।

তবে সিএসইতে এদিন বেড়েছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ২৬ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ দশমিক ০৪ পয়েন্টে ও ১১ হাজার ১৮৫ দশমিক ২৮ পয়েন্টে।
 
এ ছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৯ পয়েন্ট।  সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১৩ দশমিক ২৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৯৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৪ দশমিক ৫২ পয়েন্টে ও ১ হাজার ১৭৩ দশমিক ৪৭ পয়েন্টে।
 
সিএসইতে ১৭০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৩৪টি ও অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit