শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্যুরিস্ট ক্যাম্পে ঝড়, তিন শিশুসহ ১০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য রাশিয়ার প্রচণ্ড বাতাসের জেরে তিন শিশুসহ ১০ জন মারা গেছে। তাদের মধ্যে আটজন পর্যটক। স্থানীয় এক কর্মকর্তা গতকাল রবিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ঝড়টি মারি-এল অঞ্চলের ইয়াপচিক হ্রদের কাছে আঘাত হানে। সেখানে ক্যাম্পিং করা একদল পর্যটকের মধ্যে আটজন নিহত হন। খবর ভয়েজ অব আমেরিকার।

আঞ্চলিক নেতা ইউরি জাইতসেভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মারি চোদরা জাতীয় উদ্যানের ভেতরে সৈকতে তাঁবু স্থাপন করা হয়েছিল। প্রবল বাতাসে ওই এলাকায় প্রচুর গাছ উপড়ে পড়ে।

তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। পার্কের ব্যবস্থাপনা সংস্থার সরবরাহ করা অনিরাপদ বা নিম্নমানের পরিষেবাগুলো মৃত্যুর জন্য দায়ী কিনা, তা খতিয়ে দেখতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়ার তদন্ত কমিটি।

জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, বৃহত্তর ভোলগা ফেডারেল জেলা জুড়ে ঝড়ে ৭৬ জন আহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit