মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

জায়েদকে সতর্ক করে কী বললেন শাওন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : জায়েদকে শুভেচ্ছা জানিয়ে শাওন বলেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ। শুধু তাই নয়, শাওন জায়েদকে সতর্কও করেছেন। অভিনেত্রী বলেছেন, ‘তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’

জায়েদ খান যতটুকু প্রতিভাবান ততটুকু নিয়েই যেন আলোচনা হয়, এজন্য শুভ কামনাও জানিয়েছেন মেহের আফরোজ শাওন। জায়েদের উদ্দেশে তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধু সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’
জায়েদ খানের সঙ্গে শাওন একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।’সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন মেহের আফরোজ শাওন। সেখানে জায়েদ খানও আমন্ত্রিত ছিলেন। তাদের একটি গ্রুপ ছবিও দেখা যায়।
 
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘কাল জন্মদিন ছিল আমার। অজস্র শুভেচ্ছা পেয়েছি। আমি অভিভূত হয়েছি মানুষের প্রতি আমার ভালোবাসা দেখে। শাওন আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এতে আমি আপ্লুত। তিনি আমাকে স্নেহ করেন, আমিও তাকে সম্মান করি। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit