মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ওয়াশিংটনে আকস্মিক ঝড়, ভারি বৃষ্টির শঙ্কায় বন্যা সতর্কতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, শনিবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াশিংটন ডিসিসহ আশপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যায় আকস্মিক ঝড়। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগের এ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। 

বিভিন্ন বাড়ি ও গাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়, রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও আশপাশের এলাকায় ঝড়ের পাশাপাশি দেখা দেয় বজ্রপাত। শক্তিশালী এ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে ওয়াশিংটন ডিসির মেট্রোরেল চলাচলেও।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit