রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ঢাকাসহ ২২ জেলায় বইছে তাপপ্রবাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের ২২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি ও বদলগাছীতে ৩৬.৮, ঢাকায় ৩৬.৭, রাজশাহীত ও শ্রীমঙ্গলে ৩৬.৬, মোংলায় ৩৬.৫, ঈশ্বরদী ও বগুড়ায় ৩৬.৩, সিলেট ও যশোরে ৩৬.২, মাদারীপুর, তাড়াশ, নেত্রকোনা, ও কুমিল্লা ও সীতাকুণ্ডে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সোমবার (৩১ জুলাই) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলা এবং রাজশাহী বিভাগের ৮টি জেলা ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ২২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৫৬ মিলিমিটার। এ ছাড়া সন্দ্বীপে ৩১, হাতিয়ায় ৩০, চট্টগ্রামে ১৮, টেকনাফে ১৭, ডিমলায় ১৪, বান্দরবানে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit