সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চীনা মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য শুরু করলো বলিভিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো বলেছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।

বাণিজ্যিক লেনদেন সহজতর করতে বলিভিয়ায় একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, চীনা ব্যাংক প্রতিষ্ঠা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে ব্যাংক প্রতিষ্ঠিত হলে লেনদেন সহজতর হবে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এরই অংশ হিসেবে দেশটি চীনা মুদ্রার দিকে ঝুঁকছে।

বলিভিয়ার অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ছে। এমন পরিস্থিতিতে আমরা তা অনুসরণ করতে চাই।’বলিভিয়ার ব্যাংক কর্মকর্তারা বলছেন, বলিভিয়ার রাষ্ট্রীয় ব্যাংক বাঙ্কো ইউনিয়নের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকরা গত ফেব্রুয়ারি থেকে ইউয়ানে বাণিজ্য করছেন। গত মার্চ থেকে রাশিয়ার মুদ্রা রুবলে বাণিজ্য চলছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়া ছাড়াও অপর দুই শক্তিশালী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনাও বৈদেশিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার শুরু করেছে বলে জানা গেছে।

সূত্র এপি

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit