সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৪৪ তম অভিষেক সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৬৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, রোটারিয়ানরা সব সময় আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো প্রতিদান নয়, মানুষ হিসেবে মানুষের সেবা করার মনোভাব থেকেই তারা এ কাজ করে থাকেন। রোটারিয়ানরা তাদের কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তারা নিজেদের উপার্জিত টাকা দিয়ে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, মানবতার কল্যাণে রোটারিয়ানদের বিশ্বজুড়ে সুখ্যাতি রয়েছে। প্রাকৃতিক দূর্যোগে মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছেন রোটারিয়ানরা। সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা কর্মকান্ডে রোটারি ক্লাবগুলো প্রশংসনীয় অবদান রেখেছে। সরকারের পাশাপাশি সেবামূলক কর্মকান্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আর্থ মানবতার কল্যাণে কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।

তিনি জেলরোডস্থ একটি হোটেলের হলরুমে ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৪৪তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান এম পিএইচএফ এমডি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফাস্ট লেডী পিপি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট এ.এইচ.এম ফয়সল আহমেদ এমপিএইচএফ।

ইনকামিং প্রেসিডেন্ট আফসার উদ্দিন আহমদ পিএইচএফ এর সভাপতিত্বে ও অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ এবং বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি মোহাম্মদ আলাউদ্দিন সাব্বির, এসাইন ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি শামসুল আমিন রাকি, এরিয়া এডভাইসার পিপি হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান পিপি এ কে এম শামসুল হক দিপু পিএইচএফ, জোনাল কোর্ডিনেটর (কুশিয়ারা জোন) রোটারিয়ান পিপি মো. কাওসার হুসাইন শাহীন সহ ক্লাবের পিপি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit