রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাধবদীর নিলা ডাইং থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর একটি ডাইং কারখানা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে মাধবদী পৌরসভার ভগিরথপুরের নিলা ডাইং কারখানায় মরদেহটি পাওয়া যায় বলে মাধবদী থানার এসআই মো. আরিফ জানান।নিহত নাজমুল ইসলাম (৩৫) ময়মনসিংহ সদর উপজেলার চুরকাই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ওই কারখানার কালার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন এবং মাধবদী পৌর শহরের টাটাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরিফ বলেন, প্রায় তিন বছর  ধরে নাজমুল ওই কারখানায় কাজ করছেন। রোববার ভোর রাতে কারখানার ভেতরে তার মরদেহ পাওয়া যায়।তিনি বলেন, “এই ঘটনার পর কর্তৃপক্ষ কারখানায় কর্মরত কাউকেই ভেতর থেকে বের হতে দেইনি।

সকল সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এসআই আরও বলেন, “সুরতহালে নাজমুলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে; বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit