শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবককে উলঙ্গ করে নিযার্তন

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৪৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুমন মিয়া নামে এক যুবককে উলঙ্গ করে নিযার্তনের অভিযোগ উঠেছে একই এলাকার লিমন মিয়া ও মিলন মিয়া নামে দুই যুবকের বিরুদ্ধে। নিযার্তনের ওই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়েরের ৫ দিন পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামে গত ২৫ জুলাই রাতে ঘটেছে। প্রাপ্ত অভিযোগ ও ভিডিও’তে দেখা যায়, ওই এলাকার লুৎফর রহমানের পুত্র সুমন মিয়া একই এলাকার জমসের আলীর পুত্র মিলন মিয়া ও এন্তাজ আলীর পুত্র লিমন মিয়ার সাথে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করত।

বেশ কিছু ধরে এ ব্যবসা নিয়ে সুমন মিয়ার সাথে মিলন মিয়া ও লিমন মিয়া বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ২৫ জুলাই রাতে সুমন মিয়াকে আটক করে নির্যাতন করেন লিমন মিয়া ও মিলন মিয়াসহ তাদের লোকজন। নির্যাতনের এক পর্যায়ে তারা সুমন মিয়াকে তারা উলঙ্গ করে নিযার্তন করা হয়। এ সময় তারা সুমনের পুরুষাঙ্গে রশি বেঁধেও নির্যাতন করেন। সেই নির্যাতনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় গত ২৮ জুলাই বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন সুমন মিয়া। কিন্তু গত ৫ দিনেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সুমন মিয়া জানান, তিনি এক সময় লিমন ও মিলনের মাদক ব্যবসার ভারী হিসেবে কাজ করতেন। এখন তাদের সাথে মাদক ব্যবসা না করায় তাকে এভাবে নির্যাতন করেছে। তবে ওই ঘটনার সাথে জড়িত লিমন মিয়া ও মিলন মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. ইমতিয়াজ কবির  জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit