সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

গলায় ফাঁস দিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : পাবনার ঈশ্বরদীতে গলায় ফাঁস দিয়ে স্মৃতি খাতুন (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার (৩০ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা মালিথা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত স্মৃতি উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পশ্চিমপাড়া এবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং লক্ষীকুন্ডা কৈকুন্ডা গ্রামের মালিথা পাড়ার রব্বানী হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, স্মৃতি খাতুন রাতে তার বাবার কাছে মাদ্রাসার বেতন চান। বেতনের টাকা এখন নেই, পরে দিবেন জানালে স্মৃতি কিছুটা মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। সকালে স্মৃতির বাবা-মা দু’জনই কৃষি কাজ করতে মাঠে যাওয়ার সময় স্মৃতি তার বাবার কাছে ১০ টাকা চাইলে খুচরা না থাকায় তাকে ১০০ টাকার নোট দিয়ে মাঠে চলে যান তারা। সকাল ৭টার দিকে স্মৃতির ছোট ভাই ঘরে ঢুকে দেখে, স্মৃতি গলায় ওড়না জড়িয়ে জানালার সঙ্গে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে স্মৃতির মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসলে মূল কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit