বিনোদন ডেস্ক : পুত্র সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ প্রথমবারের মতো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ নিজেই।
অভিনেতা বলেন, আজ সকাল সাড়ে ৯ টায় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।
গেল বছরের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত বছরের ডিসেম্বরে।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৮