সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দুই সহস্রাধিক গান গাইতে চান যিনি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক এমন নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ের এলেন কামরুল হাসান নাসিম। ২৮ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হল তার পাঁচটি একক গানের অ্যালবাম।

বৃষ্টি, তুলনা, সুরঞ্জনা, পাগলা রাজা ও ঈশ্বর নামের অ্যালবামগুলোতে রক , হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক ঘরানার ৪৫টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ সংস্কৃতিকর্মীবৃন্দ।

সৈয়দ ইশতিয়াক রেজা কে এইচ এন এর গান নিয়ে বলেন, ‘তার গানের বক্তব্যে বিষয় বৈচিত্র রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ-রাজনীতির আশ্রয় প্রশ্রয় রয়েছে।’

অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন, ‘তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভালো করে জানেন। তার কন্ঠ, গানের কথা সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।’

অন্যদিকে মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হওয়া কনসার্টে উপস্থিত হয়ে পথিক নবী বললেন, ‘যেখানে গানের আয়োজন, আনন্দের আয়োজন, সেখানে দারুন প্রাণের উৎসবের সূচনা হয়। কেএইচএন এর এই উদ্যোগকে স্বাগত জানাই। তার গানে কোন ভনিতা নেই। নিজস্ব ভঙ্গিমায় গানগুলো নিয়ে হাজির হয়েছেন, শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন- তাকে সাধুবাদ জানাই।’

কে এইচ এন বলেন, ‘শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সঙ্গীতেও আমার সাক্ষর রাখা উচিত। সংগীতের এই যাত্রায় ২২০০ গান নিয়ে হাজির হতে চাই। তারই যাত্রা শুরু হল। আমরা এতদিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসব হয়তো।’

কামরুল হাসান নাসিম তার সঙ্গীতজীবনে কে এইচ এন নামেই পরিচয় বহন করতে চান। তার গানগুলো ইউটিউব চ্যানেল কে এইচ এন টিউন-এ শুনতে পাওয়া যাবে। এক পর্যায়ে এও বললেন, ‘আজ যদি প্রথম কেউ আমার নাম শুনে থাকেন, এখন থেকে শুনতেই থাকবেন।’

মোড়ক উন্মোচন পর্ব শেষে কনসার্টে নিজের গানগুলো থেকে বেশ কয়েকটা গান পরিবেশন করেন নাসিম। অতিথি শিল্পী হিসেবে কনসার্টে গান পরিবেশন করেন পথিক নবী। কনসার্টে কে এইচ এন টিউন এর রক উইং এর সদস্যরা পারফর্ম করেন।

কামরুল হাসান নাসিম রাজনৈতিক অঙ্গনে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করলেও নির্মাতা হিসেবে তিনি নির্মাণ করেছেন একাধিক চলচ্চিত্র, ডকুফিল্ম, টেলিছবি ও প্রামাণ্যচিত্র। একজন আবৃত্তিকার হিসেবে তিনি ব্যতিক্রমি নাম। বর্তমানে ‘ক্রীড়ালোক’ এর প্রধান সম্পাদক হিসাবে সাংবাদিকতার পেশায় নিযুক্ত রয়েছেন।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit