সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বায়ুদূষণে আবার শীর্ষ দশে ঢাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : মাঝখানে বেশ কয়েকদিন বিরতি দিয়ে দূষিত বায়ুর শীর্ষ ১০ শহরের তালিকায় আবার উঠে এলো ঢাকা। আজ সকাল পৌনে ১০টায় বায়ু মান সূচকে ঢাকার অবস্থান সপ্তম। আর স্কোর ১০৫, অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর আজ বায়ুদূষণের শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা, পয়েন্ট ১৬১।

আজ রবিবার (৩০ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা জাকার্তার বায়ুর মান অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১৫৩, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, স্কোর ১৪৯। তালিকায় চতুর্থ কাতারের দোহা, স্কোর ১৩৮। ১২৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে মালয়েশিয়ার কুচিং। চিলির সান্তিয়াগো আছে তালিকার ষষ্ঠ স্থানে, স্কোর ১১৭।

অষ্টম স্থানে আছে মালয়েশিয়ার আরেকটি শহর- কুয়ালালামপুর। শহরটির বায়ু দূষণের স্কোর ৯৯। ৯৭ স্কোর নিয়ে এর পর অর্থাৎ নবম স্থানে আছে সৌদি আরবের রিয়াদ আর ৯৩ স্কোর নিয়ে দশম স্থানে কুয়েতের কুয়েত সিটি।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit