মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

রোলার কোস্টার আটকে ৭২ ফুট উঁচুতে ঝুলে রইলেন ৮ পর্যটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতে চলতে দেখা গেল যান্ত্রিক গোলযোগ। হঠাৎ মাঝপথে আটকে গেল রোলার কোস্টার। ৭২ ফুট উঁচুতে সেই রোলার কোস্টারে ঝুলে রইলেন আটজন পর্যটক। শেষ পর্যন্ত দড়ি বেঁধে পর্যটকদের নামানো হলো নিচে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের একটি বিনোদন পার্কে।

জানা গেছে, যুক্তরাজ্যের সাউথএন্ডে সমুদ্রের ধারে অ্যাডভেঞ্চার আইল্যান্ড নামে একটি জনপ্রিয় রিসোর্ট রয়েছে। সেই রিসোর্টে আছে একটি বিনোদন পার্কও। প্রতিদিন সেই রিসোর্ট এবং বিনোদন পার্কে হাজারও পর্যটক বেড়াতে আসেন।

বিনোদন পার্কের ৭২ ফুট উঁচু রোলার কোস্টারটিও বেশ জনপ্রিয়। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) এক দল পর্যটক স্থানীয় সময় দুপুর ২টার দিকে ‘দ্য রেজ’ নামে ওই রোলার কোস্টারে ওঠেন। কিন্তু রোলার কোস্টারটি যখন ৭২ ফুট উঁচুতে ছিল, সেই সময় এটি আটকে যায়।

এ ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত পর্যটকরা উদ্ধারের জন্য চিৎকার করতে থাকেন। প্রায় এক ঘণ্টা ধরে ওই অবস্থায় ছিলেন তারা। পরে পার্কের দায়িত্বে থাকা কর্মীরা ওই পর্যটকদের উদ্ধারের জন্য তৎপর হন। পার্কে আসা অন্য পর্যটকদের সহযোগিতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit