মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

পুলিশ পিটিয়ে রাস্তায় ফেলে দিল গয়েশ্বরকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৩৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ধোলাইখাল তিন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। তিনি রাস্তায় পড়ে যাওয়ার পরও তাকে বেশ কিছুক্ষণ পেটানো হয়।

জানা যায়, এ ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এর পর পুলিশ তাকে ঘেরাও করে প্রথমে একটি বন্ধ দোকানের শাটার তুলে তার মধ্যে প্রবেশ করায়। পরে সেখান থেকে তাকে বের করে একটি পুলিশ ভ্যানে তোলা হয়।

এ সময় সেখানে অবস্থানকারী গণমাধ্যমকর্মীরা ‘তাকে কোথায় নেওয়া হচ্ছে’ প্রশ্ন করলে একাধিক পুলিশ কর্মকর্তা বলেন- তাকে চিকিৎসা দিতে নেওয়া হচ্ছে। পরে জানা যায়, চিকিৎসা দিতে হাসপাতালে নয়, তাকে নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit