মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সমালোচনার কবলে অলিভিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২১৯ Time View

বিনোদন ডেস্ক : সোশ্যালে বেশ সরব অভিনেত্রী অলিভিয়া সরকার। নতুন ছবি পোস্ট করে এবার কটাক্ষের মুখে তিনি। সম্প্রতি একটি বিশেষ ফটোশুট করেছিলেন অলিভিয়া। সাদা-কালো ছবি। পরনের অন্তর্বাস স্পষ্ট। পরে থাকা শার্টের সবক’টি বোতাম খোলা। ব্যস, সেই ছবি পোস্ট হতেই সমাজমাধ্যমে নিন্দার সূত্রপাত।

নায়িকার অন্তর্বাসের ফিতা দেখেই একের পর এক কুমন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, ‘এমন ছবি দয়া করে পোস্ট করবেন না যা পুরুষদের উত্তেজিত করে।’ আবার কারও মন্তব্য, ‘এই ছবি দেখার জন্য প্রস্তুত ছিলাম না।’

কারও প্রশ্ন, ‘এই সব ছবি পোস্ট করে আপনারা কী আনন্দ পান?’ অবশ্য এই সব মন্তব্যের কোনও পাল্টা উত্তর দেননি অভিনেত্রী।

ট্রল প্রসঙ্গে গণমাধ্যমে অলিভিয়া বলেন, ‘আমি সব রকম ছবিই পোস্ট করি। মাঝেমাঝে নিজস্বীও পোস্ট করি। আবার ভালও শুট করেও ছবি পোস্ট করি। মানুষের সব ছেড়ে শুধু এ সবেই নজর বেশি। আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছি।’

এরই সঙ্গে অভিনেত্রীর উপলব্ধি, ‘এ ধরনের মানুষ উপরের দিকে তাকিয়ে কথা বলে না। নীচের দিকেই তাকায়! যারা সব সীমা অতিক্রম করে যায় তাদের আমি ব্লক করে দিই।

সদ্য একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন অলিভিয়া। ঝুলিতে রয়েছে বেশ কিছু কাজ। অবশ্য সেই প্রসঙ্গে এখনই কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit