মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঢাকার প্রবেশমুখে কাউকে অবস্থান নিতে দেব না: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২১৮ Time View

ডেস্ক নিউজ : মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকার কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

আজ শুক্রবার রাতে ডিএমপি কমিশনার এ তথ্য জানিয়ে সাংবাদিকদের জানান, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া যাবে না। ঢাকার প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে।এছাড়া যদি কেউ মানববন্ধন করতে চায় সেটিও করতে দেওয়া হবে না। কেননা মানববন্ধন থেকে তারা ধীরে ধীরে অবস্থান কর্মসূচির দিকেও যেতে পারে।

এর আগে আজ বিকালে মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। এর মধ্যে নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit