সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হিরো আলমকে নিয়ে বিবৃতি: মার্কিন ব্রিফিংয়ে উঠল ১৩ দূতকে তলবের প্রসঙ্গ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়াকে কেন্দ্র করে ১৩ বিদেশি মিশনের দূতকে ডেকে ‘অসন্তোষ জানিয়েছে’ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। স্থানীয় সময় বুধবার দুপুরে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। 

এতে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩ কূটনীতিককে তলব করা হয়েছে। এর আগে ২০ জুলাই একই কারণে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছে। সব পশ্চিমা মিত্র ও উন্নয়ন সহযোগীরাও একই আহ্বান জানাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার করছে উল্টোটা। তারা রাষ্ট্রদূতদের তলব করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

জবাবে প্যাটেল বলেন, “একটা বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তা হলো, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও স্থান নেই। বাংলাদেশের কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।”তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে দেশটির সঙ্গে একত্রে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এটা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা বিশ্বাস করি- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি উভয় দেশের একটি অভিন্ন অগ্রাধিকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ দেশটির সরকারের অনেক কর্মকর্তাও বলেছেন, এটা তাদেরও লক্ষ্য।”

উল্লেখ্য, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের শেষ পর্যায়ে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রলালয়ের ওয়েবসাইট

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit