মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

নদীর স্রোতে ভেসে গেলেন নারী, অসহায় তাকিয়ে দেখলেন সঙ্গীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বর্ষায় ফুলে-ফেঁপে ওঠেছে নদী। এর মধ্যেই দলবদ্ধভাবে নদী পার হচ্ছিলেন এক নারী। কিন্তু টাল সামলাতে পারলেন না। ভেসে গেলেন নদীর স্রোতে। অসহায়ের মতো সেই দৃশ্য দেখলেন তার সঙ্গীরা।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ভারতের তেলঙ্গানা রাজ্যের ভাদরাদরি কোঠাগুদেমের কুমারাভাগুতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারীর খোঁজ এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, দক্ষিণ ভারতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। ফলে গত দুই দিন ধরে তেলঙ্গানা, কর্নাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যেই তেলঙ্গানায় প্রবল বৃষ্টিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এছাড়াও রাজ্যের মুলুগু জেলায় মুত্থালাধারা জলপ্রপাত দেখতে গিয়ে আটকা পড়েন ৪২ জন পর্যটক। তাদের উদ্ধার করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তেলঙ্গানায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আগামী দুই দিন রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে ভারী বৃষ্টিতে বেড়েছে গোদাবরী নদীর পানির স্তর। অন্যদিকে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে খাম্মাম, নলগোন্ডা, সূর্যপেট, মেহবুবাবাদ, জনাগাঁও, সিদ্দিপেট, হায়দরাবাদে।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit