মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান থেকে সোয়া কোটি টাকার মোবাইল ফোন চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ‘মোবাইল মেলা’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দু’টি শো-রুম থেকে বুধবার গভীর রাতে প্রায় সোয়া কোটি টাকার মোবাইল ফোন সেট চুরি হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

পৌর এলাকার কালীবাড়ি মোড়ের একটু সামনের ওই দু’টি দোকানের মালিক মোবারক হোসেন জিসান জানান, বুধবার রাতে অন্যান্য দিনের মতো দোকান দু’টি বন্ধ করা হয়। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানে গিয়ে দেখেন সার্টার লাগানো, তবে তালা খোলা। পরে তিনি সার্টার খোলে দোকানের ভেতর প্রবেশ করে দেখেন দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের দুইশতাধিক মোবাইল ফোন সেট চোরেরা নিয়ে গেছে।

তিনি জানান, চুরি হওয়া মোবাইল ফোনের মধ্যে রয়েছে, আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ৭ প্রো, অপোর বিভিন্ন মডেলের ফোন, ভিভোর বিভিন্ন মডেল, শাওমি বিভিন্ন মডেল, ওয়ান প্লাস ব্র্যান্ডের বিভিন্ন মডেল, স্যামসাং, স্যামসাং ফোল্ড-৩ মডেল, ফোল্ড-৪ মডেল, ফ্লিপ-৩ মডেল ও ফ্লিপ-৪ মডেল। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিবেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১০:২৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit