মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

তিতাসে নৌকাবাইচ ৭ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আগামী ৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিতাস নদীর শহরের শিমরাইলকান্দি শ্বশ্মান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত এই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার এম. এম. মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস প্রমুখ। পুরস্কার বিতরণী ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

 

 

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit