সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সাত মার্কিন গোয়েন্দাকে কামড়েছে বাইডেনের কুকুর!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডার চার মাসের মধ্যে অন্তত সাতজন গোয়েন্দাকে কামড় দিয়েছে। যুক্তরাষ্টের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নথি থেকে এ তথ্য জানা গেছে।

নিউইয়র্ক পোস্টসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কমান্ডার সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটিয়েছিল গত বছরের নভেম্বরে। সে সময় এই জার্মান শেফার্ড একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে হাত ও পায়ে কামড়ে দেয়। ঘটনার পর ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং তিনি তিনদিনের বিশ্রামে ছিলেন।

তবে ওই এজেন্টকে হাসপাতালে পাঠানোর পর কমান্ডার আরও ছয়জনকে কামড়ে দেয়। সব মিলিয়ে ২০২২ সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে কুকুরটি ১০ বার আক্রমণ করে। কমান্ডার জো বাইডেনের দ্বিতীয় কুকুর। ২০২১ সালের ডিসেম্বরে তিনি কুকুরটি পেয়েছিলেন।

এ বিষয়ে জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন বলেন, এটি একটি বিশেষ ধরনের পাগলামি এবং দুর্নীতি যেখানে একজন প্রেসিডেন্ট তার কুকুরকে বারবার গোয়েন্দা কর্মকর্তা এবং হোয়াইট হাউজের কর্মীদের আক্রমণ ও কামড় দেওয়ার অনুমতি দেয়।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit