সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিশ্বব্যাপী স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান জাতিসংঘের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, ক্লাসরুমে মনোযোগে ব্যাঘাত মোকাবিলা, শেখার উন্নতি ও সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষা করতে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করা উচিত। খবর- দ্য গার্ডিয়ান 

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বলেছে, প্রমাণ রয়েছে- অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে শিক্ষাগত কর্মক্ষমতা কমে যায়। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর খারাপ প্রভাব ফেলে।

স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান যে বার্তা দিচ্ছে তা হলো- শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের মুখোমুখি যোগাযোগের যে রসায়ন, তার আর কোনোভাবে হতে পারে না। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ‘মানব-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি’র অধীনে হওয়া উচিত। ডিজিটাল প্রযুক্তির অচিন্তনীয় আলিঙ্গনের বিরুদ্ধে নীতিনির্ধারকদের সতর্ক করে ইউনেস্কো বলছে, নতুন মানেই ভালো এমন নাও হতে পারে। সব পরিবর্তন অগ্রগতি নাও আনতে পারে।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে বলেন, ডিজিটাল বিপ্লবের অপরিমেয় সম্ভাবনা রয়েছে। কিন্তু সমাজে (ভালোর জন্য) এর নিয়ন্ত্রণের বিষয়েও সতর্কতা উচ্চারণ করা হয়েছে। একইভাবে শিক্ষার ক্ষেত্রে একে কীভাবে ব্যবহার করা হয় সেদিকেও মনোযোগ দেওয়া উচিত।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit