সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

স্ক্রিপ্ট দেখে প্রেমে পড়ে যাই: নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর করোনার সময় বাড়ি ফিরে আসেন রুপালী পর্দার নায়িকা বাবলি। তাকে মুখোমুখি হতে হয় তার ফেলে আসা শৈশবের। অতীতের সম্পর্কগুলো ফিরে এলে বাবলি পর্দার চাকচিক্য পেছনে ফেলে অনাড়ম্বর জীবনের এক নতুন বাস্তবতার মুখোমুখি হন। সেই সাথে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়ন চলতে থাকে – এমনই এক গল্পের রেশ ধরে এগোতে থাকে ১০৯ মিনিটের সিনেমা ‘পাতালঘর’ এর গল্প।

আগামীকাল ২৭ জুলাই ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো ওটিটিতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তবে সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে ফারিয়ার উপস্থিতি বেশ আলোচনায় এসেছে।

ফারিয়ার সাথে এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ আরও অনেককেই।

নুসরাত ফারিয়া বলেন, ‘এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই কাজটার জন্য খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজটি করার জন্য প্রেমে পড়ে যাই৷ মিমি আপাসহ সহ-শিল্পী সবাই খুবই দারুণ ছিলেন। আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘কোভিডের সময় আমরা এই সিনেমার শ্যুট করেছিলাম। এখন রিলিজ হচ্ছে। আশা করি, দারুণ কিছু দেখবে দর্শকরা। আর এই বছরটা আমার জন্য বেশ ভালো কারণ এটি বছরের ৬ষ্ঠ কন্টেন্ট ও ৩য় সিনেমা রিলিজ হচ্ছে আমার।’

আফসানা মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে পরের কিছু সম্পর্ক ও সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে এই সিনেমায়।’

পরিচালক নূর ইমরান মিঠু বলেন, ‘আমি একটা বদ্ধ সময়ের গল্প বলতে চেয়েছি। একটা প্রতিকূল সময় মানুষকে কতটা দ্বন্দে ভোগায় এটা সেই গল্প। একটা মহামারী জীবন কিভাবে নাড়িয়ে দিতে পারে সেই ভাবনা থেকে এই সিনেমাটা বানানো। সকল অভিনেতাই অসম্ভব সহযোগিতা করেছেন। এখন দর্শক সিনেমাটা দেখলেই আমাদের স্বার্থকতা।’

‘পাতালঘর’ ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে প্রদর্শিত হয় ছবিটি। এ ছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করে।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit