সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় ঘের মালিকের হুমকিতে স্বামী বাড়ি ছাড়া,থানায় জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৩৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় কতিথ বয়ফ্রেন্ড এক ঘের মালিকের হুমকিতে দিশেহারা হয়ে বাড়িছাড়া হয়েছে স্বামী। ফলে উপায়ন্ত না পেয়ে স্বামী কৃষক নূর ইসলাম জীবন বাচানোর তাগিদে স্ত্রীর কতিথ বয়ফ্রেন্ড ঘের মালিক আজাহার মোল্যার বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আর এ ঘটনা ঘটেছে উপজেলার নেহালপুর গ্রামে। পুলিশ ওই জিডির সূত্র ধরে অভিযোগ সম্পর্কে তদন্ত শুরু করেছেন।

উপজেলার নেহালপুর গ্রামের মনিরুদ্দিন গাজীর ছেলে কৃষক নুর ইসলাম অভিযোগ করেন, তার বড় স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত নেহালপুর মেঠোপাড়ার মৃত কেরামত মোল্যার ছেলে ঘেরমালিক আজাহার মোল্যা পরকীয়া সম্পর্ক বিদ্যমান। বিষয়টি টের পেয়ে নুর ইসলাম তাদেরকে নিবৃত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অভিযোগ রয়েছে তাদের পরকীয়ায় বাধা দেওয়ায় আজাহার মোল্যা নুর ইসলামকে ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দেন। সর্বশেষ গত ১৫ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে তার স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের সময় প্রতিবাদ করলে আজাহার মোল্যা লাঠি দিয়ে মারপিট করে নুর ইসলামকে।

এ সময় নুর ইসলামের চিৎকারে তার মা ফাতেমা বেগম, ছেলে নুর আলম এগিয়ে আসলে আজাহার মোল্যা ধারালো অস্ত্র নিয়ে তাদের তাড়া করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে প্রান রক্ষা করে। নূর ইসলাম জানান, এ ঘটনার পর থেকে আজাহার মোল্যঅর হাত থেকে রক্ষা পেতে তিনি বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় নুর ইসলাম বাদি হয়ে আজাহার মোল্যার বিরুদ্ধে গত রোববার রাতে মনিরামপুর থানায় একটি জিডি করেন। তবে আজাহার মোল্যা এ অভিযোগ অস্বীকার করে জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সমাজে হেয় করতে পরিকল্পীতভাবে তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিডির অভিযোগটি তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit