সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের ফাঁসি

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট সংবাদদাতা
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১১৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।দ-প্রাপ্তরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের কাদের বেপারির ছেলে কাফি ও মৃত শওকত আলীর ছেলে সাদিকুল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১ আগস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামে এক যুবককে গলায় কাঁচা পাটের আঁশ পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরের দিন সকালে বেরিবাধের নিচের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় পুলিশের তৎকালীন এসআই কাইয়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
সরকার পক্ষের আইনজীবী এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit