সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

‘জরুরি ভিত্তিতে ইরানকে ব্রিকসের সদস্য করতে সবকিছু করবে ভারত’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি ভিত্তিতে ইরানকে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু করবে ভারত। এমন আশ্বাস দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল।

তিনি সোমবার জোহান্সবার্গে ব্রিকস জাতীয় নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী-আকবর আহমাদিয়ানের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন। তিনি বলেন, ইরান যোগ দিলে ব্রিকসের অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা বাড়বে। অজিত দোভাল বলেন, ব্রিকসে ইরানের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ভারতের পক্ষে যতটুকু করা সম্ভব তার সবটুকু করা হবে।

দোভালের সঙ্গে সাক্ষাতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান তেহরান ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। সেইসঙ্গে তিনি ভারতের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

ব্রিকসভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দু’দিনব্যাপী ১৩তম বৈঠক সোমবার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে শুরু হয়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকসকে অনেক সময় পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের মোকাবিলায় বিকল্প মনে করা হয়।

পাঁচ দেশের এই জোটভুক্ত দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৪২ ভাগের বসবাস এবং বৈশ্বিক অর্থনীতির শতকরা প্রায় ২৬ ভাগ এসব দেশ নিয়ন্ত্রণ করে। ইরানসহ বিশ্বের কয়েক ডজন দেশ ব্রিকসের সদস্যপদ লাভ করার জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়ে রেখেছে।সূত্র: হিন্দুস্তান টাইমস, স্পুটনিক ইন্ডিয়া, ইন্ডিয়া ন্যারেটিভ

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit