বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ফরিদপুরে জাকের পার্টির সভাপতিকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩২৩ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

মশিউর রহমান যাদু মিয়া সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। জাকের পার্টির রাজনীতির পাশাপাশি তিনি একজন ঠিকাদার। কী কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি পরিবারের সদস্যরা। তবে ব্যবসায়ী কিংবা পার্টির আভ্যন্তরীণ বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তারা।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষ করে শহরের ভাড়া বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন মশিউর রহমান। বাসা থেকে বের হতেই মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজিতে জখম করে পালিয়ে যায় তারা। হামলায় মশিউর দুই হাতে মারাত্মকভাবে জখম হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit