শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

সরাইলে পূর্ববিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, গ্রেপ্তার চার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে হওয়া সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয়রা জানায়, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের।লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ওই এলাকার দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। এরই জের ধরে হওয়া সংঘর্ষে আট থেকে ১০ জন আহত হন।

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit