রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন। এবারের মৎস্য সপ্তাহের শ্লোগান ” নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান,উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ, চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ।

বক্তৃতা করেন সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, যশোর জেলা পরিষদের সদস্য শায়লা জেসমিন, জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, ধুলিয়ানী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সমবায় অফিসার অহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ফেরদৌসী খাতুন, যুব উন্নয়ন অফিসার সুভাষচন্দ্র চক্রবর্তী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল মিয়া, যুগ্ন সাধারণ স¤পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম, আনিচুর রহমান, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, হাসেম আলী, আশিকুজ্জামান রিংকু ও মিকাইল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কপোতাক্ষ নদ সংলগ্ন উপজেলার হাজরাখানা খালে ১শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit