স্পোর্টস ডেস্ক : উরোপিয়ান লিগে এখন বিরতি। তবে আর্জেন্টিনায় চলছে পেশাদার ফুটবল লিগ। লিগে নিউওয়েলস বয়েজের বিপক্ষে বোকা জুনিয়র্সের ক্রিশ্চিয়ান মেদিনা মাত্র ১৬ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন।
বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরাতে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বোকা কিক অফের মাধ্যমে। কিক অফ থেকে বল যায় লেফট ব্যাক ফ্রাঙ্ক ফাবরার কাছে। তিনি বা দিক দিয়েই বল বাড়ান ভ্যালেন্টিন বারকোর দিকে। বারকো বল নিয়ে সামনে এগিয়ে ক্রস করলে হেডে গোল করেন ক্রিশ্চিয়ান মেদিনা। দ্বিতীয়ার্ধ শুরুর ১৬ সেকেন্ডের মধ্যে গোলটি করেন তিনি।
শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জেতে বোকা জুনিয়র্স। ২১ বছর বয়সী মিডফিল্ডার মেদিনার পেশাদার ক্যারিয়ারে এটি চতুর্থ গোল। টানা তৃতীয় ম্যাচে গোল করলেন তিনি। ১৬ সেকেন্ডে হওয়া গোলটি বোকার ভক্তদের মনে থাকবে অনেকদিন।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২১