বিনোদন ডেস্ক : ‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’- শিরোনামের এ প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও। যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালুমের সঙ্গে অংশ নিয়েছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শিশুদের জন্য ভিডিওটিতে তিশা এবং হালুম গল্প-আড্ডা-প্রশ্নে বাঘ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেছে। পাশাপাশি প্রকৃতিতে বাঘের গুরুত্ব, বাঘেদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব কথা বলা হয়েছে শিশুদের উপযোগী করে। বিশেষ এই সচেতনতা ও বিনোদনমূলক ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে। এ ছাড়াও যেখানে সিসিমপুরের বন্ধু হালুম বাঘ সম্পর্কিত মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে শিশুদের সামনে।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪০