সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ নয়, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। 

সোমবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে মেডিকেল কলেজের ৮০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু প্রতিরোধে গবেষণা আবশ্যক হয়ে পড়েছে এবং এ নিয়ে সরকার কাজ করছে। আমরা গবেষণার মধ্যে দিয়ে কীটনাশক, চিকিৎসা এমনকি চিকিৎসা পদ্ধতি পরিবর্তন নিয়ে কাজ করছি। যেসব দেশ ডেঙ্গু রোগ প্রতিরোধে সফলতা অর্জন করেছে তাদের থেকে পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। 

তিনি বলেন, শুধু সরকারকে দোষারোপ করলে চলবে না। নিজের বাড়ির আঙিনা নিজেকেই পরিষ্কার রাখতে হবে। সিটি করপোরেশন এগুলো পরিষ্কার করে দেবে না।

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে দিনদিন ডেঙ্গু রোগীর সংক্রমণ বাড়ছে। তাই এখন ধর্মঘটের সময় নয়। মানুষের সেবা প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন। তাদের ধর্মঘট আমি মানতে পারছি না। তাদের দাবি নিয়ে আলোচনা করা হবে।

মেডিকেলে পড়ালেখা করে ইদানিং অনেকে বিসিএস দিয়ে প্রশাসন বা পুলিশ ক্যাডারে চলে যাওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি মেডিকেলে একজন শিক্ষার্থীকে এমবিবিএস সম্পন্ন করাতে সরকারের কোটি টাকার বেশি খরচ হয়। এগুলো জনগণের করের টাকা। ভবিষ্যতে তারা চিকিৎসক হয়ে জনগণের চিকিৎসা দেবেন। কিন্তু তারা সেটা না করে বিসিএস দিয়ে পুলিশ বা প্রশাসন ক্যাডারে চলে গেলে জনগণের কোটি কোটি টাকার অপচয় হয়। 

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে নাজমুল হক প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit