সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আলিয়ার ‘খেলা হবে’ সংলাপ বাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : রাজনৈতিক মঞ্চের স্লোগান ‘খেলা হবে’। দুই বাংলাতেই এই স্লোগানটি জনপ্রিয়, তা ভাইরাল হয়েছে। এ শব্দ দুটি ব্যবহার করা হয় বলিউডের সিনেমা ‘রকি ও রানি কি প্রেম কাহানিতে’, তাও আবার আলিয়া ভাটের কণ্ঠে!

করণ জোহর পরিচালিত এ ছবিতে বাঙালিকন্যা রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। এই প্রথমবার বাঙালি চরিত্রে অভিনয় করতে গিয়ে রীতিমতো বাংলা শিখেছেন তিনি। 

সিনেমা মুক্তির ঠিক আগমুহূর্তে ‘রকি ও রানি কি প্রেম কাহানি’ সেন্সর বোর্ড আটকে দিয়েছে। ছবির পাঁচটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।  

বলিউডের ছবিতে বাঙালির ঘর-সংসার, রীতি-রেওয়াজ, আদব-কায়দা দেখানো হয়েছে। রয়েছেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির দুই তাবড় অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরী। 

আলিয়ার মুখে বাংলা শুনে উচ্ছ্বসিত সবাই। ঠিক যেমন- ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ট্রেলার মুক্তির পর আলিয়ার মুখে- ‘খেলা হবে’ শুনে হইচই পড়ে গিয়েছিল। তবে সেন্সর বোর্ড কিন্তু কাঁচি চালিয়েছে আলিয়ার এ সংলাপে। 

৩ মিনিট ২১ সেকেন্ডের ওই ট্রেইলারের ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় আলিয়া ভাটকে বলতে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। 

কিন্তু বেশ কয়েক দিন ধরেই ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল সংলাপটি নিয়ে। শুধু এই বাক্যটি নয়, সিনেমায় আলিয়ার বাড়ির দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে তাকে চিনতে না পেরে প্রেমিকার ‘দাদু’ ভেবে রণবীরের নমস্কার করার দৃশ্য নিয়েও ওঠে শোরগোল।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমেই সাত বছর পর নির্মাণে ফিরেছেন করণ জোহর। আর ‘গালিবয়’ সিনেমার পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়েই ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং।

 

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit