সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সৌদি আরবে এবার বাধ্যতামূলক হলো ওমরাহ বিমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৪ জুলাই) সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মৌসুমে ওমরাহ পালনের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে ওমরাহ বিমা বাবদ অতিরিক্ত অর্থ জমা দিতে হবে। এই অর্থের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ রিয়াল। 

ওমরাহ ফি’র সঙ্গেই এই অর্থ জমা দিতে হবে বলেও জানানো হয়েছে। সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে এই বিমার সুবিধা পাবেন ওমরাহযাত্রীরা। 

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের দাফতরিক কমিউনিকেশন চ্যানেলগুলোর সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার। 
এর আগে, সৌদি আরবের নাগরিকরা বিদেশে থাকা তাদের মুসলিম বন্ধুদের ‘ব্যক্তিগত ভিজিট ভিসায়’ পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন বলে জানায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
 
গেল বৃহস্পতিবার (২০ জুলাই) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, ব্যক্তিগত ভিজিট ভিসা অনলাইনে আবেদন করেও পাওয়া যাবে, যা সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি হতে পারে। 
 
এই ভিসায় সৌদি আরবে গিয়ে বিদেশিরা ওমরাহ পালনের পাশাপাশি মসজিদে নববী পরিদর্শনসহ দেশটির বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে। ব্যক্তিগত ভিজিট ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit