মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ এখন অপরাজিতার যুগে প্রবেশ করেছে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ডিজিটাল বাংলাদেশের আরেক ধাপ এগিয়ে গেল দেশ। এখন থেকে অনলাইনেই হবে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া। এজন্য উদ্বোধন করা হয়েছে ‘পিপিএস’ নামের একটি সফটওয়্যার।পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা আজ ডিজিটাল বাংলাদেশ গঠনের আরেক ধাপে এগিয়ে গেলাম। এটা একটা বড় কাজ। বাংলাদেশ এখন অপরাজিতার যুগে প্রবেশ করেছে। গণমাধ্যমে খবর পড়ছে রোবট। 

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘পিপিএস’ সফটওয়্যার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফটওয়্যারটি তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ। 

মন্ত্রী বলেন, সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত হবে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রকল্পের ত্রুটি সহজেই ধরা পড়বে। তবে ত্রুটি ধরাটা বড় কথা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কাজ করতে হবে। 

তিনি বলেন, দেশের যারা প্রকৃত মালিক সেই জনগণ মঙ্গলবারের একনেকের প্রতি বেশি আগ্রহী। সোমবারের কেবিনেট মিটিংয়ের চেয়ে একনেকের প্রতি জনগণ বেশি আগ্রহী। তারা জানতে চায়, বুঝতে চায়। এটা অত্যন্ত ইতিবাচক। এজন্য খুব সতর্ক থাকতে হবে। 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কোনো কর্মকর্তা যদি ইচ্ছাকৃত ভুল করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মানুষ হিসেবে অনিচ্ছাকৃত ভুল হলে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তার সঙ্গে কাজ করে যতটুকু বুঝেছি তিনি অত্যন্ত মানবিক একজন মানুষ। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আগামীতে এর চেয়েও আধুনিক প্রযুক্তি আসবে। তাই এখন থেকে প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। 

পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) একেএম ফজলুল হক, আব্দুল বাকী, এমদাদ উল্লাহ মিয়ান, ড. কাউসার আহাম্মেদ এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। সফটওয়্যারটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক ড. নুরুন নাহার। 

 

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit