সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

তারকার জন্মদিন উদযাপন করতে গিয়ে ভক্তের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতের মতো সিনেমাপাগল দেশে তারকাদের জন্মদিন পালন প্রায় উৎসবের আকার নেয়। শাহরুখ খানের জন্মদিনে যেমন মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। অমিতাভ বচ্চনের জন্মদিনের জলসার সামনে থিকথিকে ভিড় জমে যায় সাধারণ মানুষের। প্রিয় তারকার জন্মদিন বলে কথা, উদযাপনে কোনও কমতি রাখেন না অনুরাগীরা।

গত ২৩ জুলাই তামিল তারকা সুরিয়ার জন্মদিনও ঘটা করে পালন করার পরিকল্পনা ছিল তার অনুরাগীদের। সেখানেই ঘটল বিপত্তি। অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তারকার দুই অনুরাগীর। অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে ঘটে এই দুর্ঘটনা।

খবর, ‘জয় ভীম’ খ্যাত তারকা সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাদের। সেই উপলক্ষেই অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ পড়ুয়া ভক্ত। সেই সময়েই তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাদের। মৃত দুই ভক্তের নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই।

পুলিশ সূত্রে খবর, ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নরাসরাওপেটের হাসপাতালে। মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

তার দাবি, কলেজে কাঁড়ি কাঁড়ি টাকা বেতন দেওয়ার সত্ত্বেও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ। তার আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখেন না কলেজ কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit