সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

স্বামী ও সন্তান নিয়ে সুন্দর জীবন কাটাতে চাই: অপু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে আবার। একাধিকবার তাদের মধ্যে ঘনিষ্ঠতারও মিলেছে প্রমাণ। যুক্তরাষ্ট্রে একসঙ্গে তারা ঘুরে বেড়িয়েছেন, যোগ দিয়েছেন ঘরোয়া অনুষ্ঠানে। এবার অপু জানালেন, স্বামী-সন্তান নিয়ে সুখে দিন কাটাতে চান তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমকে এ কথা বলেন অপু। ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন শাকিব। সেসময় ওই আবেদন নিয়ে সালিশও বসেছিল। সেখানে শাকিব অনুপস্থিত থাকলে অপু উপস্থিত ছিলেন। সম্প্রতি ওই সালিশের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। এরপরই অনেকের মনে শাকিব-অপুর বিচ্ছেদ নিয়ে জেগেছে সন্দেহ।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের তাদের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন।’

ওই সালিশের বর্ণনা অপুর থেকে শুনতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমি আগেভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।

২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit