সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নির্বাচনেই পরীক্ষা হবে কার কত শক্তি: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে পরীক্ষা হয়ে যাবে কার কতটুক শক্তি আছে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বের মধ্যে পঞ্চম ও এশিয়ার মধ্যে প্রথম হওয়ার কারণে রোববার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এত ছোট সংগঠন নয়, একটি ছোট দল নয়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছেন, হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। এটা আপনাদের বুঝতে হবে। তিনি আরও বলেন, এ দেশকে আপনারা (বিএনপি) কখনো আপন করে নিতে পারেননি, এখন আপনারা হুমকি দেন- আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দেবেন।

মন্ত্রী বলেন, করোনার সময় কোথায় ছিলেন আপনারা, মানুষ যখন কষ্টে থাকে তখন আপনারা কোথায় ছিলেন। করোনার সময় আপনাদের দেখতে পায়নি, স্বাধীনতার সময় দেখেছি জামায়াতের সঙ্গে থেকে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে গেছেন। আপনারা জামায়াত নেতাদের মন্ত্রী-এমপি বানিয়েছেন। আপনারা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করেছেন। আপনারা দেশকে দেউলিয়া করে দিয়েছেন।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা নির্বাচনে আসুন। মানুষের কাছে আপনাদের কতটুক গ্রহণযোগ্যতা আছে তা নির্বাচনে এসে প্রমাণ করুন। আসুন নির্বাচনে পরীক্ষা হয়ে যাবে কার কতটুক শক্তি আছে, কার কত ভোট আছে তা প্রমাণ হয়ে যাবে। 

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিসিবির পরিচালক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit