সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যে কারণে মাঝ আকাশে বিমানে প্রস্রাব করলেন নারী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি উড়ন্ত বিমানে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবার মাঝ আকাশে বিমানের মেঝেতে প্রস্রাব করে দিলেন  এক নারী। তবে তার দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে এ কাজ করেননি, তাকে বাধ্য করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রীতিকর এ ঘটনাটি ঘটেছে চলতি মাসের ২০ তারিখ। ওই নারীর অভিযোগ—বিমানটিতে থাকা যাত্রীসেবায় নিয়োজিত কর্মচারীরা তাকে দীর্ঘ কয়েক ঘণ্টা সময় টয়লেট ব্যবহার করতে দেননি। তাই বাধ্য হয়ে বিমানের মেঝেতে প্রস্রাব করেন তিনি। 

ওই নারী দাবি করেন, বিমানের কর্মচারীরা তাকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে টয়লেটে যেতে বাধা দিয়েছেন। কিন্তু এরপর তিনি কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারেননি, তাই তিনি বাধ্য হয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করেন। আফ্রিকান বংশোদ্ভূত ওই নারী দাবি করেন, পুরো ঘটনাটি বিমানটির এক ক্রু রেকর্ডও করেছেন। 

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘২০ জুলাই স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে একজন আফ্রিকান-আমেরিকান বিমানের মেঝেতে প্রস্রাব করেন। তিনি বিমানের টয়লেট খোলা পর্যন্ত অপেক্ষা করতে চাননি। এদিকে, তার প্রস্রাব থেকে বাজে দুর্গন্ধ ছড়ানোয় ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাকে বেশি করে পানি পান করার পরামর্শ দেন।’ভিডিওটিতে দেখা যায়, ওই নারী বিমানের মেঝেতে প্রস্রাব করছেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে তর্ক করছে। এই বিষয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit