বিনোদন ডেস্ক : বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা। সৌন্দর্য, গ্ল্যামার এখনো একটুও কমেনি৷ আবেদনময়ী চাহনিতে কোটি কোটি পুরুষের হৃদয় জয় করে রাতের ঘুম উড়িয়েছেন রেখা। তার ব্যক্তিগত জীবন ঘিরে রহস্যের শেষ নেই। অমিতাভ বচ্চনের সঙ্গে তার চর্চিত প্রেম, ব্যবসায়ী মুকেশ আগারওয়ালের সঙ্গে বিয়ে, বিয়ের সাত মাস পর স্বামীর আত্মহত্যা। নায়িকার ব্যক্তিগত জীবনে ঝড় এসেছে বারবার। রেখার জীবনের সব উঠা-পড়ার সাক্ষী তার সহকারী ফরজানা।
পিংকভিলা, আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসের সূত্র অনুসারে- লেখক ইয়াসির উসমান রেখার জীবন অবলম্বনে ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটি লিখেছেন। জীবনীটি ২০১৬ সালে প্রকাশিত হয়।
সেই বইতেই নাকি লেখা রয়েছে- বহু বছর ধরেই নিজের ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা। প্রায় তিন দশক ধরে রেখার ছায়াসঙ্গী ফারজানা। প্রতি মুহূর্তে তাকে রেখার পাশে থাকতে দেখা যায়।
যদিও রেখা বারবার ফারজানাকে নিজের বোন দাবি করে এসেছেন। বইতে আরও লেখা রয়েছে, রেখার বেডরুম পর্যন্ত নাকি ফারজানা ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। এ বই নিয়ে যখন চর্চা চারিদিকে, তখনই গোটা বিষয় নিয়ে সাফাই দিলেন লেখক উসমান।
তিনি টুইটারে লেখেন- ‘আমার বইয়ের কথা উল্লেখ করে রেখার যে ‘লিভ ইন’ রিলেশনশিপ নিয়ে লেখালেখি সংবাদমাধ্যমে চলছে, যা পুরোপুরি ভুয়া, বিভ্রান্তিমূলক, মিথ্যাচারে পরিপূর্ণ, সেনসেশন তৈরির চেষ্টা চলছে এক কথায়। মিডিয়াতে যেসব উদ্ধৃতি ব্যবহার করা হচ্ছে তা আমার বইতে উল্লেখ করা হয়নি।’
তিনি আরও যোগ করেন, ‘গোটা বইয়ের কোনো অংশ ‘লিভ ইন’ শব্দ ব্যবহার করা হয়নি। কোথাও লেখা হয়নি দুজনের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে।’ রেখার ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ পাওয়ায় বিরক্ত লেখক। তিনি আইনি পদক্ষেপের হুমকি দেন।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫০