সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

প্রতিরাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে কিশোরীর অদ্ভুত কাণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরাতে লোডশেডিং হতো। প্রথম দিকে এর কারণ বুঝতে পারেননি গ্রামবাসী। পরে বিদ্যুৎ সরবরাহকারী অফিসে অভিযোগ জানানো হয়। তাতেও সমাধান হয়নি। শেষমেশ বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জানতে পেরে অবাক গ্রামের বাসিন্দারা।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রতিরাতে গ্রামের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিত ওই কিশোরী। এতে বিপাকে পড়েন গ্রামবাসী। চুরির ঘটনাও বেড়ে যায়। 

কেন প্রতিরাতে লোডশেডিং হচ্ছে-তা নিয়ে বিদ্যুৎ সরবরাহকারী অফিসে অভিযোগ জানা গ্রামবাসী। কিন্তু সমাধান হয় না। শেষে ফাঁস হয়ে যায় ওই কিশোরীর কাণ্ড। পরে কিশোরী ও তার প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসী। গ্রামের মন্দিরে তাদের বিয়েও দেওয়া হয়। । রোববার  এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, রাজকুমার নামে এক যুবকের সঙ্গে প্রীতি কুমারী নামে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক। প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য প্রতিরাতে গ্রামের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করত কিশোরী। 

গত এক সপ্তাহে প্রতিরাতে গ্রামে লোডশেডিং হওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এমনকি গ্রামে চুরির ঘটনাও বেড়ে যায়। বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি। পরে রহস্য উদঘাটনে তৎপর হন গ্রামবাসী। তারপরই এক রাতে প্রীতি ও রাজকুমারকে হাতেনাতে ধরে ফেলেন কয়েকজন। তবে কীভাবে ওই কিশোরী বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিত তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ ঘটনায় রাজকুমারকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এরপরই রাজকুমারের দলবলও গ্রামের কয়েকজন বাসিন্দাকে মারধর করেন। পরে রাজকুমার ও প্রীতির দুই গ্রামের বাসিন্দারা মিলে তাদের বিয়ের সিদ্ধান্ত নেন। স্থানীয় একটি মন্দিরে বিয়ে হয় তাদের।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit