সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নেশার টাকা জোগাড়ে শিশুসন্তান বিক্রি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিশুসন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটির এ ঘটনায় শিশুটির মা ও দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার বাবা এখনো পলাতক রয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেশার টাকা জোগাড় করতে আট মাসের ওই শিশুপুত্রকে বিক্রি করে দেন তার বাবা-মা। এই দম্পতির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতারও হয়েছেন তারা। 

এরই মধ্যে শিশুপুত্রকে কয়েকদিন দেখতে না পাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের।  রোববার এ নিয়ে শোরগোল শুরু হলে জানা যায় দুই লাখ রুপিতে শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে ওই দম্পতি। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ শিশুটির মা ও দাদাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্র জানিয়েছে, ওই পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দম্পতি নিজেরাও মাদকাসক্ত। মাদক কারবারে যুক্ত থাকায় একাধিকবার গ্রেফতার হয়েছেন তারা। দম্পতির একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। 

সম্প্রতি ওই দম্পতির ৮ মাসের শিশুপুত্রকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। গত রোববার ছেলে কথা জিজ্ঞাসা করলে শিশুটির মা জানান, তাকে আত্মীয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। কিন্তু তার কথায় সন্দেহ হওয়ায় থানায় বিষয়টি জানানো হয়। পরে পুলিশ গিয়ে শিশুটির মাকে জেরা করলে তিনি জানান, শিশুটিতে ২ লাখ রুপিতে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। আপাতত ৭০ হাজার টাকা হাতে পেয়েছেন। এরপরই শিশুটির মা ও দাদাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, পরিবারটিকে নানাভাবে সাহায্য করা হয়েছে। কিন্তু তারা কাজ করে খাবে না। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit