সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নাসিরনগরে ব্যানার হাতে মামুন ছাত্রদল করার অভিযোগ তুলে যুবককে ‘ছাটাই’!

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ছাত্রদল করার অভিযোগ তুলে চাকরি থেকে ‘ছাটাই’ করা হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের যুবক মামুনকে। দুই মাস ধরে চাকরিস্থলে যেতে না দেওয়া, এর আগের দুই মাসের বেতন না দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে যোগদানের দাবিতে রবিবার ওই যুবক ব্যানার হাতে দাঁড়ায়।

মো. মামুন ন্যাশনাল সার্ভিসের আওতাধীন প্রকল্পের কর্মী হিসেবে প্রাণিসম্পদ কার্যালয়ে চাকরি করতেন। দুই বছরের ওই প্রকল্প থেকে মাসে ছয় হাজার টাকা বেতন পেতেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়ালেখারত ওই যুবক। নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তিনি। রবিবার দুপুরে নাসিরনগর উপজেলা প্রশাসনের ভবনের সামনে শহীদ মিনার প্রাঙ্গনে ব্যানার হাতে দাঁড়ানো মামুন এ প্রতিবেদককে জানায়, ২০২২ সালের ১ সেপ্টেম্বর তিনি অস্থায়ী ভিত্তিতে দুই বছরের জন্য কাজে যোগ দেন।

সম্প্রতি ছাত্রদলের সাবেক নেতা নাসির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি হাসপাতালে নিয়ে যান। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তার উপর নেমে আসে অফিসিয়াল খড়গ। তাকে চাকরি ছেড়ে চলে যেতে বলা হয় এবং এটা না করলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

মামুন জানান, এপ্রিল ও মে মাসে তার বেতন দেওয়া হয়নি। জুন থেকে অফিসে আসতে নিষেধ করা হয়। তবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিধায় এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেওয়া হবে না বলে জানানো হয়।  এখন তিনি অফিসে যেতে পারছেন না এবং দুই মাসের বেতনও বুঝে পাননি। উল্টো তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ প্রকল্পের চাকরিবিধিতে কোনো রাজনৈতিক দল করা যাবে না এমন উল্লেখ না থাকলেও তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। এ অবস্থায় মামুন চাকরি ফিরে পেতে চান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম বলেন, ‘মামুন কোন রাজনৈতিক দল করে না করে সেটা কোনো বিষয় না। তবে সে নিয়মিত ও সঠিকভাবে দায়িত্ব পালন করতো না। তাকে এ বিষয়ে বললেও কর্ণপাত করেনি। তাকে অফিসে আসতে না করা হয়েছে এমন কোনো ডকুমেন্ট থাকলে দেখাক।’  

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit