মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জনের মধ্যে বাবাকে নিয়ে যা বললেন মেয়ে ইরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে ডিভোর্স দেওয়ার পর একাধিকবার বলিউড তারকা আমির খানের বিয়ের গুঞ্জন শোনা গেছে। অনেকেরই ধারণা, ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন এই অভিনেতা। এর মধ্যেই বাবার প্রশংসা করে সাক্ষাতকার দিয়েছেন আমির কন্যা ইরা খান। 

তারকা কন্যা হওয়ার প্রতিক্রিয়া নিয়ে ইরা জানান, বাবা অনেক ভালো কাজ করেছেন। তাই মানুষ আমাকেও অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন। আমি যদি সামান্যতম ভুলও করে ফেলি তবে তা প্রথমে আমার মুখ ভার করে দেয়। তারপর আমার বাবার। ফিটনেস কোচ নুপুর শিখরের সঙ্গে দুবছর প্রেমের পর গত বছর বাগদান সারেন ইরা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের দুই সাবেক স্ত্রী।  

ইরা অভিনয় নয়, পর্দার পেছনেই কাজ করতে আগ্রহী। বেশ কয়কে বছর আগেই একটি নাটক পরিচালনা করেছেন তিনি। অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই তার। এদিকে আমির লাল সিং চাড্ডা ফ্লপ করার পর কাজ থেকে বিরতি নিয়েছেন। ৩০০ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যপী মাত্র ১২৯.৬৪ কোটি আয় করে। ছবিটি পরে নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে রাজকুমার হিরানির ছবি দিয়ে আমির পর্দায় ফিরবেন বলে শোনা যাচ্ছে। 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit