সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ভারত থেকে সম্মাননা পেলেন কালের কন্ঠের দেশসেরা জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৮১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে ভুমিকা রাখায় ভারত থেকে সম্মাননা পেলেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। গত শুক্রবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় টেলিভিশন ভুবনেশ্বরী টেলিভিশনের (বিটিভি) পক্ষ থেকে এর স্বত্বাধিকারি মনীষা পাল চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ের এ অনানুষ্ঠানিক আয়োজনে চ্যানেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

টেলিভিশন চ্যানেলটির ২২ বছর পুর্তি উপলক্ষে বিশ্বজিৎ পালসহ সে দেশের ২৩জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে গত ১৫ ও ১৬ জুলাই ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্রভবনে দু’দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সেখানেই বিশ্বজিৎ পাল বাবুকে সম্মাননা তুলে দেওয়ার কথা জানানো হয়। তবে সময়মতো ভিসা না পাওয়ায় বিশ্বজিৎ পাল বাবু ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিশ্বজিৎ পাল বাবু’র এমন প্রাপ্তিতে সুশীল সমাজসহ সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। বিটিভির এ আয়োজনে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা. মো. আবু সাঈদ, সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার ও ভোরের কাগজের আখাউড়া প্রতিনিধি জুটন বনিককেও সম্মাননা দেওয়া হয়

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit