শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট মোগড়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মোগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত পরিচিতি সভা ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন, আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট মোগড়া ইউনিয়ন শাখার সভাপতি, মোগড়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম ভূইয়ার সুযোগ্য সন্তান, সাবেক ছাত্র নেতা জনাব এ.টি.এম নিছার ভূঁঞা।
সংগঠনের মোগড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক মনু মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, মোঃ আজিজুল হক বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নিজামী চিশতি, সংগঠনের আখাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গনি মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া।
অনুষ্ঠানে মোগড়া ইউনিয়ন আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের মোগড়া ইউনিয়ন শাখার কমিটি গঠন পরবর্তী আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর মোগড়া ইউনিয়ন শাখার সভাপতি এ.টি.এম নিছার ভূঁঞা, সম্পাদক ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে মোগড়া ইউনিয়ন কমিটির তালিকা তুলে দেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। জানা গেছে আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট মোগড়া ইউনিয়ন শাখার কমিটিতে এ.টি.এম নিছার ভূঁঞা কে সভাপতি, মনিরুল হক মনু মেম্বার কে সাধারণ সম্পাদক, শাহালম নিজামী কে সাংগঠনিক সম্পাদক এবং রফিকুল ইসলাম সবুজ মেম্বার কে অর্থ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।
আল্লামা ছৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ সাহেব কর্তৃক পরিচালিত তরিকতের এই সংগঠনটি সারাদেশেই সুসংগঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই ট্রাস্টের মাধ্যমে সংগঠনের তরীকতপন্থী সবাইকে একতাবদ্ধভাবে সুসংগঠিত করে সংগঠনের আদর্শ উদ্দেশ্য নিয়ে কাজ করা হয় বলে জানান, উপস্থিত অতিথিরা ………………… (ভক্সপপ)।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৮